আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:28 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 9:37 am
মেহেরপুরের গাংনীতে ১২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর।।  মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্ৰামের শাহাজি পাড়াস্থ দোতলা মার্কেটের সামনে থেকে মোঃ মিন্টু আলী শাহ (৩০) কে ১২০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটক মোঃ মিন্টু আলী শাহ করমদি গ্ৰামের শাহাজী পাড়ার মোঃ আমজাদ শাহ'র ছেলে। মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে সোমবার (০২ ডিসেম্বর) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল করমদি গ্ৰামের শাহাজী পাড়াস্থ দোতলা মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোঃ মিন্টু আলী শাহ বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে শাহাজী পাড়াস্থ দোতলা মার্কেটের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় করমদি গ্ৰামের শাহাজী পাড়ার দোতলা মার্কেটের সামনে মিন্টু আলী শাহ কে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম