আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 2:51 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 11:20 am
ইবি’র ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে বিদায় অনুষ্ঠান
ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৯ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের ১৪০ নম্বর কক্ষে বিভাগের আয়োজনে এটি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড.আব্দুস সাত্তার, অধ্যাপক ড. মিনহাজউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, অধ্যাপক ড. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. ভূপেশ চন্দ্র রায়,অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী প্রমুখ।

এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, নুসরাত তন্দ্রা এবং ঋদ্ধি।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য যে জ্ঞান তোমরা অর্জন করেছ শুধু সে জ্ঞান দিয়ে এখন আর চলবে না। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে আরো যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।’

সবশেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম