আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:37 am || প্রকাশের তারিখ: December 2, 2019, 1:09 pm
পিরোজপুরে ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়
পিরোজপুর সংবাদদাতা।।  দেশের বাজারে লাগামহীন পেঁয়াজের ঝাঁজে কিছুটা সস্তি ফিরেছে পিরোজপুরে।সরকারি বিপণন সংস্থা (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিবিসি’র উদ্যোগে সারাদেশের তম পিরোজপুরেও মাত্র ৪৫টাকায় পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় সদর থানার সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়ার পর এই প্রথম এ জেলায় সরকারিভাবে পেঁয়াজ বিক্রি শুরু।

যেখানে বর্তমান বাজার মূল্য ২২০-২৫০ আর টিবিসি’র উদ্যোগে সেই পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করায় নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে টিবিসি’র কর্মকর্তারা জানান, সবার চাহিদা ২-৫ কেজি হলেও সরকারি নিয়মে প্রতি জন ০১ কেজি করে সর্বচ্চ কিনতে পারবেন আর প্রতিদিন ০১টন করে পেঁয়াজ বিক্রি করা হবে যা চলবে তিন দিন পর্যন্ত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম