আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:49 am || প্রকাশের তারিখ: December 2, 2019, 1:12 pm
শেরপুরে জেলা কমিউনিটিং পুলিশের ব্যাতিক্রমী শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মইনুল হোসেন প্লাবন, শেরপুর।। গ্রেফতারী পরোয়ানা ও বছরের পর বছর ঝুলে থাকা মামলা গুলো নিস্পত্তির লক্ষ্যে আসামীদের আত্বীয়-স্বজনদের থানায় হাজির করে তাদের আইনের কাছে নিজেদের সোপর্দ করে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে ব্যাতিক্রমী শান্তি সমাবেশ করলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ২ ডিসেম্বর রবিবার দুপুরে কমিউনিটি নালিতাবাড়ী পুলিশিং ফোরামের আয়োজনে নালিতাবাড়ী থানা অঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র আবু বক্কর সিদ্দিক, কউিনিটি পুলিশিং নালিতাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক বিল্লাল চৌধুরী প্রমুখ। ওই শান্তি  সমাবেশে নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌর মেয়র, শুধীমহল, বিভিন্ন ইলেকক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ প্রশাসনের উর্ধতণ কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।  সমাবেশে ১শত ৩৯জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীদের আত্বীয় স্বজন উপস্থিত ছিলেন ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম