আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 10:37 am || প্রকাশের তারিখ: December 2, 2019, 1:24 pm
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-২
কলাপাড়া সংবাদদাতা।। পারিবারিক বিরোধের জের ধরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উত্তর হলদি বাড়িয়া গ্রামে বাড়ির সীমানায় জোড় পূর্বক গাছ লাগানোকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম করেছে মাসুমা বেগম ও আলমগীর হাওলাদারকে।

২ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানাযায় পূর্ব বিরোধের জেড় ধরে উত্তর হলদি বাড়িয়া গ্রামের মাদক মামলার পলাতক আসামী স্বপন হাওলাদার, গিয়াস উদ্দিন হাওলাদার, মোঃ রাহাত, নাসিমা বেগম ও মাকসুদা বেগম ঘটনার দিন দুপুরে আলমগীর হাওলাদারের বসত ভিটার সীমানায় মাটির গর্তকরে গাছ লাগানো ও গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগ বিতন্ড শুরু হয়।

এক পর্যায়ে মাটি কাটার কোদাল ও খুনতি দিয়ে দুই সন্তানের জননী আলমীগের স্ত্রী গৃহবধু মাসুমা বেগম কে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে উল্লেখিতরা। মুমুর্ষ অবস্থায় কলাপাড়া হাসপাতালে আহত মাসুমা বেগম ও আলমগীরকে ভর্তি করা হয়েছে। মাসুমা বেগমের মাথায় ও দুই হাতে জখম করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম