আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:29 pm || প্রকাশের তারিখ: December 2, 2019, 1:56 pm
সাভারে তিতাস গ্যাসের অভিযান; অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক।।

সাভারের পৌর এলাকার ৮ নং ওয়ার্ডেও পশ্চিম রাজাশনের জলপাই এলাকায় তিতাস গ্যাসের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল (২ ডিসেম্বর) তিতাস জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকোশলী মোঃ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে সাভারের প্রায় ৩০ টি বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময়  অবৈধ সংযোগের কাজে ব্যবহুত সরঞ্জামগুলো জব্দ করা হয়।

অভিযানের ব্যাপারে তিতাস জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মেঃ সায়েম জানান, সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ৩০ টি বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম