আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:29 pm || প্রকাশের তারিখ: December 3, 2019, 6:05 am
সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস শ্রমিককে ধর্ষন, প্রেমিক আটক
শহিদুল ইসলাম সাগর সাভার।।সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযানে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল থেকে অভিযুক্ত মোঃ জুয়েল (২৫) কে আটক করে পুলিশ। আটক যুবক জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মোঃ জুলফিকারের ছেলে বলে জানা গেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ার একটি পোশাক কারখানার ওই গার্মেন্ট শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জুয়েল নামে ওই যুবক।

 

এরপর বিয়ের প্রলোভনে দেখিয়ে দীর্ঘ দিন ধরে গার্মেন্ট শ্রমিক ওই তরুনীকে ধর্ষণ করে আসছিল সে। পরে কয়েক দিন পূর্বে জুয়েল তাকে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলে। এঘটনায় গতকাল থানায় ভুক্তভোগী তরুনীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জুয়েলকে আটক করা হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, গার্মেন্ট শ্রমিক তরুনীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম