আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 5:21 pm || প্রকাশের তারিখ: December 3, 2019, 5:38 pm
ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন
বাগেরহাট সংবাদদাতা।।  বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্বোধণ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ ডিজিটাল ক্যাম্পাসের শুভ উদ্বোধণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এতে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ রেজাউল করিম ফকির, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শেখ নুর ইসলাম সোহেল আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, বিদ্যোৎসাহী সদস্য মেহেরুন্নেছা।
স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার। প্রভাষক শ্যামল কুমার সাহার পরিচালনায় এসময় আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কাজি আজহার আলি কলেজের সহকারি অধ্যাপক প্রণব কুমার ঘোষ, শেখ হাসিনা কারিগরি কলেজের সহকারি অধ্যাপক অঞ্জানা রানী পাল কুন্ডু, মোড়ল নাজির আহম্মেদ, প্রভাষক খন্দকার আঃ তারিকুল্লাহ, তপন কুমার বিশ্বাস, উত্তম কুমার দে, মিল্টন হীরা, সুজন কুমার দাশ, মোঃ আনিচুর রহমান মল্লিক, নেটিজেল আইটি লিঃ জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হোসাইন সহ বিভিন্ন শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আবা/রিফাত/টিটু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম