আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:53 am || প্রকাশের তারিখ: December 3, 2019, 6:02 pm
নোয়াখালীতে হাজারো জনতার ভালোবাসায় চির বিদায় নিলেন আ’লীগ নেতা এম দলিলুর রহমান
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি।।হাজার হাজার নেতা-কর্মী ও মানুষের অংশগ্রহনে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও বাতানিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে চির নিদ্রায় শায়িত হলেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সর্বজন শ্রদ্বেয় সাবেক সভাপতি আলহাজ্ব এম দলিলুর রহমান। এ সময় তার জানাযার নামাজে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আলম সেলিম,সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী,সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু,বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক,আওয়ামীলীগ নেতা ভিপি মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির সহ আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি,জামায়াত ও শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম