আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:37 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 12:14 pm
৫ ডিসেঃ থেকে আবাসিক হল ও ৮ ডিসেঃ চালু হচ্ছে জাবির শিক্ষা-কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)-র হল খুলছে আগামীকাল এবং শিক্ষা-কার্যক্রম শুরু হচ্ছে ৮ ই ডিসেম্বর।

মঙ্গলবার (৪ই ডিসেম্বর) জাবির এক সিন্ডিকেট বৈঠকে এ সিধান্ত গ্রহন করা হয়।

ডিন্ডিকেট সভা উপাচার্য ফারজানা ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় জাবির শিক্ষার্থীদের সকল প্রকার ন্যায্য দাবি পূরনে সচেষ্ট থাকবে বলে সিধান্ত হয়।এ সময় শিক্ষার্থীদের পরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর করার জন্য

সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় আজ সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিধান্ত গ্রহন করা হয়। এবং আগামী ৮ ই ডিসেম্বর থেকে সকল বিভাগের শিক্ষা কর্মসূচি শুরু করার সিধান্ত গৃহিত হয়।

সাধারন শিক্ষার্থীরা আবাসিক হল এবং কার্যক্রম শুরুর করা ঘোষনায় আনন্দিত। তারা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় বন্ধের কারনে তাদের যে ক্ষতি হয়েছে সেগুলো যাতে খুব দ্রুত শেষ করা যায় এটাই তাদের প্রত্যাশা।

সিন্ডিকেটের বৈঠকটি মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় শুরু হয় এবং ৫ টা বেজে ৩০ এ শেষ হয়।

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ফারজানা ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই বিশ্ববিদ্যালয়ের দুর্ণীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলো শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং শিক্ষা-কার্যক্রম বন্ধ রাখার সিধান্ত নেয়।ফলে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

 

আবা/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম