আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:19 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 12:43 pm
রূপসায় নারী নির্যাতন প্র‌তি‌রো‌ধে অ‌রেঞ্জ ক্যা‌ম্পেইন অনু‌ষ্ঠিত
খুলনা ব্যু‌রো।।  "নারী পুরু‌ষের সমতা, রুখ‌তে পা‌রে স‌হিংসতা" এ‌ই প্র‌তিপাদ্যকে সাম‌নে রে‌খে নারী নির্যাতন বি‌রোধী ১৬ দিন ব্যাপী কর্মসূচি ২০১৯ (অ‌রেঞ্জ ক্যা‌ম্পেইন) পালন উপল‌ক্ষ্যে বুধবার সকা‌লে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, নারী নির্যাতন বিরোধী শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ ও নারী-পুরুষের সমতার ক্ষেত্রে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। বাল্যবিবাহের কারণেই পরবর্তীতে নারীর জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়। এজন্য বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে সোচ্চার হওয়া প্রয়োজন। বক্তারা নারীদের আত্মবিশ্বাসী হয়ে পুরুষের পাশাপাশি সকল কাজে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন উপ‌জেলা চেয়ারম্যান মোঃ কামাল উ‌দ্দিন বাদশা। শুরু‌তে স্বাগত বক্তৃতা ক‌রেন উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা তা‌হিরা খাতু‌ন। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফ‌রোজ মনা, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কা‌শেম।

মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা আই‌রিন পারভীন, নির্বাচন কর্মকর্তা‌ মোল্লা না‌সির আহ‌মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তা‌রেক আ‌জিজ, আই‌সি‌টি কর্মকর্তা রেজাউল ক‌রিম, তথ্য সেবা কর্মকর্তা সো‌নিয়া  এ্যা‌নি। অন্যা‌ন্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন সি‌নিয়র সাংবা‌দিক এসএম মাহবুবুর রহমান,তরুণ চক্রবর্তী বিষ্ণু, ইউ‌পি সদস্য বিনয় কৃষ্ণ হালদার,সহকারী প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা নাজমা আক্তার, সাংবা‌দিক ত‌রিকুল ইসলাম, খান আঃ জব্বার শিবলী, চিত্র রঞ্জন সেন,  আয়বর্ধক কর্মসূচির প্রশিক্ষক ফারজানা
ইয়াস‌মিন, সোমা রাণী কর্মকার প্রমুখ।  এ সময় উপস্থিত সকলকে নিয়ে নারী নির্যাতন বন্ধের বিষয়ে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। রূপসা উপজেলা পরিষদ এবং কার্যকর ও জবাবহিদিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প এসব অনুষ্ঠানের আয়োজন করে।




আবা/রাজু/তরিকুল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম