প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:27 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 12:57 pm
পাইকগাছা সংবাদদাতা।।
পাইকগাছার তিন মেডিকেল কৃতি শিক্ষার্থী ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পেয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলো, ডাঃ সামিয়া আসকারী জেসী পৌর সদরের বাতিখালী গ্রামের এ্যাডঃ শেখ লোকমান হোসেনের মেয়ে, ডাঃ শারমিন আক্তার পপি আলহাজ্ব এ্যাডঃ আবু সাঈদের মেয়ে ও ডাঃ ফারহানা ফারুক মিতু ব্যবসায়ী শেখ গোলাম ফারুক বুলুর মেয়ে। তারা তিন জনই পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করে।
পরে সামিয়া চট্টগ্রাম, শারমিন রংপুর ও ফারহানা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে।
এদিকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পাওয়ায় এলাকার তিন কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আবা/রাজু/শাহরিয়ার