আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:20 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 1:07 pm
সিরাজদিখানে শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবাষির্কী পালন
মুন্সীগঞ্জ সংবাদদাতা।।
সিরাজদিখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মনির এর ৮১তম জন্মবাষির্কী পালন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ডাকবাংলা চত্বরে যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহব্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহŸায়ক মো. মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ফেরদৌস আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন। এছাড়া উপজেলা আ.লীগ, যুবলীগ ছাত্রলীগসহ উপজেলার নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আবা/রিফাত/লিংকন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম