আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:12 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 1:26 pm
সুনামগঞ্জের তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী র‌্যালী ও আলোচনা সভা
সুনামগঞ্জ সংবাদদাতা।।
"নারী পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা"এ শ্লোগানকে সামনে রেখে তাহিরপুরে উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬দিন ব্যাপী কর্মস‚চি-২০১৯(অরেঞ্জ ক্যাম্পেইন) উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প’র সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে ও স্থানীয় সরকার বিভাগের জেলা সহায়ক সৈয়দ নজরুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার,খালেদা বেগম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নারী নির্যাতন বিরোধী শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

আবা/রিফাত/জাহাঙ্গীর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম