প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 4:13 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 2:25 pm
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের ফকিরহাটে মূলঘর ইউনিয়নের শিয়ালীকান্দা এলাকায় বুধবার বিকেলে পুকুরের পানীতে ডুবে নয়ন পাড়ই নামের তিন বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটি শিয়ালীকান্দা গ্রামের বিশ্বজিৎ পাড়ই পুত্র।
স্থানীয়রা জানায়, শিশু নয়নকে পানিতে ভাসতে দেখে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে একই দিন বিকেলে পানিতে ডুবে মারা গেছে বারুইপাড়া গ্রামের এইচ এম সারমাফি হোসেন নামে ১ বছর ৭ মাস বয়সী এক শিশু। সে বারুইপাড়ার সবেরত আলীর পুত্র। তাকেও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
হৃদয় বিদারক উভয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আবা/রিফাত/টিটু