আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 3:13 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 2:49 pm
বগুড়ায় জাতীয় যুব কল্যান কমিটির জঙ্গিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠিত
জিল্লুর রহমান সাগর।।

বগুড়ার শেরপুর থানায় জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস ও উগ্রবাদিতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ০২ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় উপজেলার হাপুনিয়া গোসাইবাড়ী বটতলায় যুব কল্যাণ বাংলাদেশ বগুড়া জেলা কমিটির উদ্যোগে মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস ও উগ্রবাদিতা বিরোধী আলোচনা সভায় ১ নং ওয়ার্ড কুসুম্বি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব জনাব মোঃ শাহ আলম পান্না এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব কল্যান বাংলাদেশ কার্যকরী সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন হাসমত ।

প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা মুক্ত বাংলা টিভি ও জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ শাহিন মন্ডল ।তিনি তার বক্তব্যে বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে হুঁশিয়ার ও শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার সহ মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। ।

তিনি আরো বলেন,  জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ বগুড়া জেলা কমিটির  পক্ষ থেকে আগামীতে  শীত বস্ত্র সহ ঈদ  সামগ্রী যাই আছে তাই আমরা গরীব অসহায় মানুষদের মাঝে বিতরন করার চেষ্টা করব ।আপনাদের জন্য এ জাতীয় যুব কল্যাণ তৈরি হয়েছে  আপনাদেন কল্যানে থাকবে,সারা জীবন থাকবে,যত দিন দেশ আছে জীবন আছে ততো দিন থাকবে আপনাদের কল্যানে কাজ করে যাবে জাতীয় যুব কল্যান । এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,  জাতীয় যুব কল্যাণ বাংলাদেশ সদস্য সচিব জনাব মোঃ মন্জুরুল ইসলাম ।

বাংলাদেশ আ’লীগ শেরপুর শাখা সাংগঠনিক সম্পাদক ও সাধারন সম্পাদক বগুড়া জেলা পৌর কাউন্সিলর  মোঃ বদরুল ইসলাম পোদ্দার ববি ।এ ছাড়াও  আরো উপস্থিত ছিলেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ১নং কুসুম্বি ইউনিয়ন মোঃ আসাদুল  ইসলাম । সচিব ১নং কুসুম্বি ইউনিয়ন) মোঃ নুরুল ইসলাম ।সভাপতি, বগুড়া জেলা বাস,মিনি বাস,কোচ, শ্রমিক ইউঃ মোঃ আরিফুর রহমান মিলন ।সাধারন সম্পাদক, বগুড়া জেলা বাস মিনি বাস কোচ শ্রমিক ইউঃ মোঃ মতিউর রহমান মতি । প্রধান শিক্ষক, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় মোঃ দানেসুর রহমান দানেস।প্রধান শিক্ষক,বাগড়া কলোনী  মোঃ রেজাউল করিম। বিশিষ্ট সমাজ সেবক আলী হোসেন চারু ,মামুনুর রশিদ আপেল,নুরুল ইসলাম নুরু । সভাপতি ৮ নং ওয়ার্ড মোঃ রফিকুল ইসলাম হানু প্রমুখ ।

এছাড়াও, উক্ত অনুষ্ঠান আয়োজন করেন, জাহিদ এস কে কে,দুলাল মন্ডল, রাসেল মাহমুদ,রুবেল মন্ডল, শাহ জামাল, রুহুল আমিন,মিজানুর,সজিব শেখ সহ সকল এলাকার গনমান্য  ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


আবা/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম