আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 3:16 pm || প্রকাশের তারিখ: December 4, 2019, 2:58 pm
ঝিনাইদহে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ঝিনাইদহ সংবাদদাতা।।
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নারী সংসদ সদস্যের বিশেষ বরাদ্ধ থেকে সেলাই মেশিন বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তারসহ অন্যান্যরা। পরে ৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আবা/রাজু/লাভলু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম