আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:25 am || প্রকাশের তারিখ: December 5, 2019, 2:25 pm
আদিতমারীতে ২৮তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
লালমনিরহাট সংবাদদাতা।। "অভিগম্য আগামীর পথে" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে ২৮তম জাতীয় আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, চিত্রাংকন,কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেন আদিতমারী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণ একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিয়োগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীন।

শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রওশন আলী মন্ডল,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন, সমবায় অফিসার ফজলে এলাহী, বীরমুক্তিযোদ্ধা আজিম মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম