আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 1:55 pm || প্রকাশের তারিখ: December 5, 2019, 3:44 pm
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশকালে ২ দালালসহ ১৬ জন আটক
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ আরো ১৬ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, সকালে জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটক করা হয় ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন দালাল।

একই সময় পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে ৫ জন পুরুষ, ২জন নারী ও ১ জন দালালকে আটক করা হয়। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট প্রায় ২’শ ৭০ জনকে আটক করেছে বিজিবি।

আবা/রিফাত/আতিকুল

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম