আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: December 6, 2019, 1:09 pm
নেত্রকোনায় প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্রেইল প্রিন্টার উদ্ধোধন
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল প্রিন্টার উদ্ধোধন হয়েছে । বিকেলে সদর উপজেলার মদনপুর সাজিউড়া গ্রামে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে এই প্রিন্টার উদ্ধোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

দৃষ্টি প্রতিবন্ধী প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আলাল উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরিদ আহমদসহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, জেলায় এটিই প্রথম প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্রেইল প্রিন্টার চালু হয়েছে। যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করেন বক্তারা।

আবা/রিফাত/ইকবাল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম