আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:12 pm || প্রকাশের তারিখ: December 6, 2019, 1:35 pm
কাউখালীতে মুরগির ফার্মে আগ্নিকান্ড
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালী উপজেলার কে.জি ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে আজ শুক্রবার সকাল ছয়টায় অগ্নিকান্ডে ঘর সহ মুরগীর খামারের সব মুরগী পুড়ে ছাই হয়ে যায়।
কাউখালী ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রæত ছুটে আসেন ঘটনা কবলিত স্থানে। আগুনের লেলিহান শিখা যাতে অন্যত্র ছড়িয়ে না পরে এবং খামারটি রক্ষার জন্য ফায়ার ম্যানরা চেষ্টা করেন যা জানিয়েছেন কাউখালী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ । তবে ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।
জালাল ও ফরিদ নামের দুই ব্যাক্তি যৌথ ভাবে তারে সর্বশ বিনিয়োগ করে এ মুরগী খামারটি করেছিলেন। পরবর্তীতে খামারের পরিসর একটু বড় করার জন্য মুরগীর সংখ্যা বাড়ানো জন্য ব্যাংক থেকে ঋৃন নিয়েছিলেন। সর্বশো হারিয়ে এখন তারা দিশেহারা।

আবা/রাজু/ইমন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম