আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:34 pm || প্রকাশের তারিখ: December 6, 2019, 2:35 pm
ভুটানকে ১০ উইকেটে হারালো বাংলাদেশ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।

নেপালে এসএ গেমসের টি-টোয়েন্টিতে ভুটানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ৭০ রানের লক্ষ্যে মাঠে নেমে মাত্র ৬.৫ ওভারেই জয়ের দেখা পায় টাইগাররা।

আজ (শুক্রবার) নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট কেরতে নামে ভুটান। ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে থিনলে জামৎসুর দল।

৭০ রানের লক্ষ্যে মাঠে নেমে সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১০ উইকেটে ভুটানকে উড়িয়ে দেয় টাইগাররা। ওপেনিং জুটিতেই ৭৪ রান করে সৌম্য ও মোহাম্মদ নাঈম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেটে নিয়েছেন মানিক খান। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও সৌম্য। আর ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে সৌম্যের হাতে।

এসএ গেমসে চলতি আসরে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। ২ ম্যাচে টাইগারদের পয়েন্ট ৪। ৩ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (শনিবার) নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম