আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 6:41 pm || প্রকাশের তারিখ: December 6, 2019, 2:39 pm
আদালতে বিএনপির ঔদ্ধত্যপূর্ণ আচরণ সীমা লঙ্ঘন: কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে বিএনপির ঔদ্ধত্যপূর্ণ আচরণকে রাজনৈতিক সীমা লঙ্ঘন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খালেদা জিয়ার জামিন নিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি’র মধ্যেই বেগম জিয়ার মুক্তি নিয়ে দ্বিমত রয়েছে।

আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় যেকোন ধরনের সহিংসতা প্রতিরোধ করতে তারা প্রস্তুত বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের আরও বলেন, আদালত কক্ষে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিএনপির আইনজীবীরা। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি।

দাবি করেন, এর পেছনে বিএনপির হাত রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে এসব বিষয়।

আবা/সুলতান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম