আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 12:23 pm || প্রকাশের তারিখ: December 7, 2019, 9:35 am
সাভারে অবৈধ ভাবে নির্মাণ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক।।  ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদফতরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিনে আমিনবাজার থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত অভিযান চালিয়ে প্রাায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে।উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রাখা হয় সাভার বাজার বাসষ্ট্যান্ডে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম