আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ২০, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ১৭, ২০১৯, ৯:৩১ পূর্বাহ্ণ
শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় রবিবার সকাল ৯ ঘটিকার সময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু।

অন্যন্যাদের মধ্যে বক্তব্যা রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম