আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 11:24 am || প্রকাশের তারিখ: December 7, 2019, 5:14 pm
পাবনাবাসীর জন্য আধুনিক বিনোদন কেন্দ্র হবে রানা ইকো পার্ক-শামসুল হক টুকু এমপি
পাবনা সংবাদদাতা।। স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংশোধিয় কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডঃ শামসুল হক টুকু এমপি বলেছেন বিনোদন মানুষের মৌলিক চাহিদা, ক্ষুধা নিবারণের জন্য যেমন আমাদের খাবার খেতে তেমনি মনকে সুস্থ রাখতে দরকার বিনোদন। মানুষের মনকে ভালো রাখতে হলে বিনোদনের মাধ্যম দরকার। পাবনার মানুষের জন্য বিনোদন পার্ক নেই আমি মনে করি পাবনার মানুষের বিনোদনের খোরাক মিটবে এখানে এসে । বিশাল জায়গা জুড়ে গোড়ে তোলা হচ্ছে একটি আধুনিক মানের রানা ইকো বিনোদন পার্ক ও পিকনিক স্পট। আমি আশাবাদি এই বিনোদন পার্ক পাবনাবাসীর কাছে অন্যতম বিনোদন কেন্দ্র হবে । এই জন্য আমি আনন্দিত। ।বর্তমান সরকার গোটা বাংলাদেশে যে উন্নয়ন করেছে মানুষের জীবন মান বেড়েছে।আজ এমন একটি আধুনিক পার্ক পাবনায় নির্মান হচ্ছে এটাও একটি ইতিবাচক দিক । পাবনায় এ ধরনের একটি বিনোদনপার্ক গড়ে তোলা আসলেই একটি সাহসী উদ্যোগ । এখান থেকে শিশুসহ যেন সকল বয়সী পরিপ‚র্ণ বিনোদন পাবে সেই আশা থাকবে । গতকাল পাবনায় বলরামপুর পার্ক পরিদর্শণ কালে তিনি সাংবাদিক দের এসব কথা বলেন ।

পার্কের উদ্যেগতা রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, আমার বাবার ইচ্ছে ছিলো আমি যেন পাবনায় একটি সুন্দর পার্ক গড়ে তুলি । দীর্ঘ দিন পাবনার মানুষের প্রাণের দাবি ছিলো একটি বিনোদন পার্কের সেই দাবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ব্যাক্তি গত উদ্যোগে যত টুকু সম্ভব একটি আধুনিক মানের পার্ক গড়ে তুলতে চেয়েছি আপনারা এসে এখানে পরিপ‚র্ণ বিনোদন পাবেন বলে আমার বিশ্বাস এখানে আধুনিক মানের সব কিছুই থাকবে ।

পাবনা/সুুলতান/রনি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম