আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:40 pm || প্রকাশের তারিখ: December 8, 2019, 4:12 am
রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ
স্টাফ রিপোর্টার।।  রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জুনায়েদ (২৪), রুবেল (২৮), কবির আহমেদ (২৫) ও নিলু মোল্লা (৩৮)। তারা ওয়াসার শ্রমিক বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের মধ্য জুনায়েদের হাত, পা ও মুখ ঝলসে গেছে। রুবেল ও কবিরের হাত-পা-পেট দগ্ধ হয়েছে। এবং নিলু মোল্লার পায়ে অল্প দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে।

আবা/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম