আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 11:00 am || প্রকাশের তারিখ: December 8, 2019, 1:23 pm
শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: আটক ২
শেরপুর সংবাদদাতা।। শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসীরা।

৮ ডিসেম্বর রবিবার সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিম নয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম তোরাব আলীর স্ত্রী। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় মৃত আইদ আলীর ছেলে শামছুল হক (৫৩) ও তার ছেলে আলতাফ মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় তোরাব আলীর জেঠাত ভাই শামছুৃল হক গংদের সাথে ৯ শতাংশ আবাদী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে শামছুল হক তার লোকজন নিয়ে কলাগাছ লাগাতে গেলে বাধা দেন তোরাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম। ওইসময় বাগবিতÐার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আনোয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা আনোয়ারা বেগম। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত আনোয়ারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে।

শেরপুর/রিফাত/প্লাবন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম