আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: December 8, 2019, 1:33 pm
পিরোজপুরের ভান্ডারিয়ায় গাছের সাথে বেঁধে ২ শিশু নির্যাতন : গ্রেফতার ২
পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুরের ভান্ডারিয়ায় ২ শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতাকৃতরা হলেন খলিলুর রহমান ও মেহেদী হাসান ।

জানাযায়, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের তাজাম্বেল হাওলাদারের শিশু পুত্র রাকিব (৯) এবং রুবেল বয়াতির ছেলে হৃদয় (১১) কে একি এলাকার ফজলুর রহমানের ছেলে খলিলুর রহমান (৬৫) ও তার ছেলে মেহেদী হাসান (২৭) দোকান চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকরে। এতে তারা গুরুতর আহত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

এঘটনায় শিশু রাকিবের মা রাশিদা বেগম বাদি হয়ে ভান্ডারিয়া থানায় ওই দুই ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে আজ রবিবার পিরোজপুর আদালতে প্রেরন করে ।
এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, রাকিব ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং হৃদয় ভিটাবাড়িয়া আজাহারিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

পিরোজপুর/রিফাত/বশির
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম