আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 10:05 am || প্রকাশের তারিখ: December 8, 2019, 1:54 pm
বেনাপোল – পেট্রাপোল বন্দর ৬ ঘন্ট অচল রফতানি বানিজ্য
বেনাপোল সংবাদদাতা।। বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ট্রাক চালকদের হয়রানির প্রতিবাদে ৬ ঘন্টা রফতানি বানিজ্য বন্ধ ছিল। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ রফতানি বানিজ্য বন্ধ ছিল।
এরপর দুদেশের কাস্টমস বিজিবি বিএসএফ কর্মকর্তারা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে বেলা তিনটার সময় রফতানি বানিজ্য চালু করে। বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন পেট্রাপোল বন্দরের বিএসএফ এর অযথা বাংলাদেশী চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখার অজুহাতে সময় ক্ষেপন করায় বাংলাদেশী চালকরা রফতানি বানিজ্য পন্য নিতে অনাগ্রহ দেখালে বানিজ্য বন্ধ হয়ে যায়। এ বিষয়টি নিয়ে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি ও দুই দেশের ব্যবসায়িদের সাথে আলোচনা করে পুনরায় রফতানি বানিজ্য চালু করা হয়েছে।
উল্লেখ্য মাঝে মধ্যে এ ধরনের হয়রানির জন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে।
বেনারপাল/রিফাত/সাগর
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম