আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 10:05 am || প্রকাশের তারিখ: December 8, 2019, 2:13 pm
রাজশাহী জেলা আওয়ামী লীগের নয়া সভাপতি মেরাজ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা
লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী জেলা আ’লীগের নয়া সভাপতি হয়েছেন সাবেক এমপি মেরাজ মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। যুগ্ম-সাধারণ সম্পাদক -মোঃ লায়েব উদ্দিন লাবলু যুগ্ম-সাধারণ সম্পাদক -মোঃ আয়েন উদ্দিন এমপি রোববার বিকেলে জেলা শিল্প কলা একাডেমিতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।  আজ বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন ও পাইরা উঠিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের

 

সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের সমন্বয়ক ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম