আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:28 am || প্রকাশের তারিখ: December 8, 2019, 2:13 pm
লালমনিরহাটে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট সংবাদদাতা।।
লালমনিরহাটের আদিতমারীতে বিদেশী পিস্তলসহ শরিফুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব-১৩। গ্রেফতার শরিফুল ইসলাম উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামের ইয়াকুব আলী ছেলে।
রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‍্যাব-১৩ এর মেজর উপ-অধিনায়ক (মিডিয়া অফিসার) গালিব মুহম্মদ নাতিকুর রহমান। এর আগে শনিবার রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত শরিফুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে রংপুর র‍্যাব-১৩ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোনসহ শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে র‌্যাব-১৩ একটি মামলা করে আসামিকে থানায় সোপর্দ করেছেন।
লালমনিরহাট/রিফাত/সুলতান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম