আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:40 pm || প্রকাশের তারিখ: December 8, 2019, 2:39 pm
সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৫
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিরাজগঞ্জে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (রোববার) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র শিক্ষক ও মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালী শহরের ইলিয়ট ব্রিজের পূর্ব পাশে এসে পৌছে। একই সময়  ছাত্রদলের কর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর জন্য জড়ো হতে থাকলে দু’পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। তাদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আবা/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম