আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 4:26 pm || প্রকাশের তারিখ: December 9, 2019, 6:32 am
আশুলিয়ায় যুবককে গুলি করে হত্যাচেষ্টা
সাভার প্রতিনিধি।। সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারের জেরে রিয়াজ নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা করেছে সন্ত্রাসীরা। পেটে গুলিবিদ্ধ ওই যুবক সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে পল্লীবিদ্যুৎ স'মিল রোড এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. রিয়াজ (৪০) বাগেরহাট জেলার চিতলমারী সদর থানার আইয়ুব আলীর ছেলে। সে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ স'মিল রোডে টেলু মিয়ার বাড়িতে ভাড়া থেকে পরিবহন ও কাঁচা মালের আড়তে ব্যবসা করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানী মো. ফিরোজ জানান, রাতে তার দোকানে থাকা অবস্থায় অন্ধকারের মধ্যে হঠাৎ একজনকে চিৎকার দিয়ে দৌড়াতে দেখে তিনি এগিয়ে আসেন। পরে তার পূর্ব পরিচিত রিয়াজ নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। এসময় তিনি ঘটনাস্থল থেকে ৪-৫ জন অজ্ঞাতদের দ্রুত হেটে চলে যেতেও দেখেন। তবে তাদের তিনি চিনতে পারেননি। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, দুই গ্রুপের মধ্যে পরিবহন ও কাঁচা মালের আড়তে আধিপত্য নিয়ে দ্বন্দের জের ধরে এঘটনা ঘটে থাকতে পারে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম