আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: December 9, 2019, 9:18 am
পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পিরোজপুর সংবাদদাতা।।
পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এবারে ছিল ‘‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে প্রথমে শান্তির পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে চত্বর থেকে এক দুর্নীতি বিরোধী র‌্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আঃ লতিফ খসরু প্রমুখ। পরে সচেতনতা মূলক স্বাক্ষর নেয়া হয় এবং দুর্নীতি প্রতিরোধ শপথ বাক্য পাঠ করান।

পিরোজপুর/রিফাত/বশির
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম