আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 4:12 pm || প্রকাশের তারিখ: December 9, 2019, 9:37 am
কুবিতে সমকাল সুহৃদের নতুন কমিটি
কুবি সংবাদদাতা।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমকাল সুহৃদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মাহাবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির উপদেষ্টা ও সমকালের কুবি প্রতিনিধি আবু বকর রায়হান এ কমিটি ঘোষণা করেন।

২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দ্বীন মোহাম্মদ, কুতুব উদ্দিন; যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসাইন, সানজিদা আকতার, শাহাদাতুর রহমান; সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন; সহ সাংগঠনিক সম্পাদক সোহেল পাটোয়ারী; অর্থ সম্পাদক আরিফ হোসেন; সহ অর্থ সম্পাদক আল নাহিয়ান; সাহিত্য সম্পাদক ইসরাত জাহান;  দপ্তর সম্পাদক নাজিমুল হক সানি; সহ দপ্তর সম্পাদক আনিসুর রহমান; সহ সাহিত্য সম্পাদক মাহফুজা মিম; পাঠচক্র সম্পাদক তাসনিম জাহান; সহ পাঠচক্র সম্পাদক সাবরিনা বৃষ্টি; প্রচার-প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম (সাইফ); সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন রাসেল; সহ সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল হাবিব; নারী বিষয়ক সম্পাদক জেরিন সুলতানা; পরিবেশ সম্পাদক জামসেদ ভুঁইয়া।

এই কমিটি আগামী এক বছর সমকাল সুহৃদ সমাবেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবে।

কুবি/আল-আমিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম