আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 9:07 am || প্রকাশের তারিখ: December 9, 2019, 1:16 pm
রেনেসা আইটি স্কুলের সৌজন্যে মেধাবী ছাত্র-ছাত্রীদের ‘‘১সেট নতুন কম্পিউটার’ উপহার
আশুলিয়া প্রতিনিধি।।

রেনেসা আইটি স্কুলের সৌজন্যে ভালো ফলাফলকারীকে ‘‘১সেট নতুন কম্পিউটার’ উপহার প্রদান অনুষ্ঠান অদ্য বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুন করদাতা জনাব তানভীর আহম্মেদ রোমান ভূইয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বর, হেলিমপ্লাজা শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী জনাব জহিরুল হক ভূইয়া। রেনেসা আইটি স্কুলের পরিচালক মো: মনিরুজ্জামান হাওলাদার।

প্রতি শ্রেনীর ১ম স্থান অধিকারীদের মধ্যে লটারীর মাধ্যমে ৭ম শ্রেণীর ছাত্রী লাবন্য আক্তার লুবনাকে সর্বোচ্চ ভাল ফলাফল অর্জনকারী হিসাবে ১সেট নতুন কম্পিউটার প্রদান করা হয়।


এ সময় জনাব তানভীর আহম্মেদ রোমান ভূইয়া ও রেনেসা আইটি স্কুলের ব্যবস্থাপনায় আগামী বছর থেকে সকল ছাত্র-ছাত্রীদের ১সেট করে কম্পিউটার ফ্রি দেয়ার ঘোষণা দেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম