আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:28 am || প্রকাশের তারিখ: December 9, 2019, 2:28 pm
রাণীশংকৈলে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচি নিয়ে ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এই সাথে বিভিন্ন স্থানে দূর্নীতি বিরোধী ব্যানার স্থাপন ও মানব বন্ধন করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমি আফরিদা সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মান্নান । এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটির সদস্য, কর্মকর্তা শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য রাখেন কমিটির সম্পাদক প্রভাষক প্রশান্ত বসাক, সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি অধ্যক্ষ আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

ঠাকুরগাও/রিফাত/হুমায়ুন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম