আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:29 am || প্রকাশের তারিখ: December 9, 2019, 2:41 pm
রাণীশংকৈলে রোকেয়া দিবস পালিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। জয়িতা অণ্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সারা দেশের ন্যায়  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৯ ডিসেম্বর সোমবার সকালে  আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র আওতায় রোকেয়া দিবস পালিত হয়। এ উপলক্ষে  এ দিন সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা হল রুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ইয়াসিন আলী ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মানśান । এছাড়াও অনুষ্ঠানে বিভিনś কর্মকর্তা, শিক্ষক ,ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  আরো বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা , সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে উপজেলার ৫ জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।


ঠাকুরগাও/ রিফাত/বশির
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম