আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:41 pm || প্রকাশের তারিখ: December 9, 2019, 3:19 pm
সম্রাট ও আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায়  ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আজ সোমবার এই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-২ এর উপপরিদর্শক মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষী থাকার কথা বলা হয়েছে অভিযোগপত্রে।

অস্ত্র ও মাদকের মামলায় গত ১৫ অক্টোবর সম্রাটকে ১০ দিনের জন্য রিমান্ডে পাঠান আদালত। তার সহযোগী আরমানকে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

কাকরাইলে সম্রাটের কার্যালয়ে পাঁচটি বুলেটসহ অবৈধ পিস্তল উদ্ধারের পর তার বিরুদ্ধে এই মামলা করেছিল র‍্যাব। অবৈধভাবে সম্পদ অর্জনের মামলাতেও তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

অভিযোগ রয়েছে, ঢাকার দক্ষিণ যুবলীগের সভাপতি থাকার সময় রাজধানীতে বিভিন্ন ক্লাব পরিচালনা করতেন সম্রাট। তার ছত্রছায়ায় এসব ক্লাবে ক্যাসিনোসহ জুয়ার আসর বসত। সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতেন তিনি।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম