আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 25, 2026, 7:41 pm || প্রকাশের তারিখ: December 9, 2019, 3:29 pm
বদলি হলেন ২২ ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি
আমমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১১ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া ১১ জন ডিআইজি হলেন-নিবাস চন্দ্র মাঝি, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন-অর-রশীদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, ও মোহাম্মদ আব্দুল ফয়েজ।

বদলি হওয়া ১১ অতিরিক্ত ডিআইজি-মো. রফিকুল ইসলাম, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মঈনুল হক, টি. এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম