আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:52 am || প্রকাশের তারিখ: December 9, 2019, 3:35 pm
যশোর বেনাপোলে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মুরাদ হোসেন খুলনা বিভাগীয় প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ইমরান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে বেনাপোল বারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে তার বাড়িতে মজুত করেছে ।

 

এমন খবরে এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম