আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:54 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 6:25 am
লোহাগাড়া বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও তৌছিফ আহমেদ
লোহাগাড়া সংবাদদাতা।। লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পুর্ব মাইজবিলা কবরস্হান মুড়া এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল আলমের পরিবার  এবং বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত  ৪ পরিবারের পাশে দাঁড়ালেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
গত ৯ডিসেম্বর ইউওনও তৌছিফ আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারেরর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এসময় উপস্হিত ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, চরম্বা ইউপি  মেম্বার মুহাম্মদ জয়নাল আবেদীন ও সাবেক মেম্বার মুহাম্মদ কালু।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বলেন, বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল আলমের পরিবারকে  এবং বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত  ৪ বসতবাড়ী সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
চট্রগ্রাম/রিফাত/অমিত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম