আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:29 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 9:41 am
ফুলবাড়ী সীমান্তে গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ী যুবককে আটক করেছে। আজ (১০ ডিসেম্বর) সকালে আটককৃত যুবকদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, আজ মঙ্গলবার গভীররাতে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী খলিশাকোটাল গ্রামের জাবেদ আলীর বাড়ীতে অভিযান চালায়। এসময় খড়ের ডিবির ভিতর থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে গাঁজার মালিক জাবেদ আলীর ছেলে হামিদুল ইসলাম (২২) ও তার সহযোগী একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সহিদ আলী (২০) কে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে থানায় এনে মামলা দায়ের করা হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) নবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম/রিফাত/লাভলু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম