আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:54 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 12:31 pm
সাভারে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। সাভারের রাজাশন এলাকায় একটি শাখা সড়কে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শামসুন্নাহার (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে রাজাশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত বৃদ্ধা শামসুন্নাহার সাভারের রাজাশন এলাকায় স্বামী তোফায়েল হোসেনের সাথে থাকতেন।নিহত শামসুন্নাহারের স্বামী সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট তোফায়েল হোসেন জানান, দুপুরে স্ত্রী আহত হওয়ার খবর পেয়েই তিনি ছুটে যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শামসুন্নাহারকে। তারপর থেকেই হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারী আর আতর্নাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

তিনি আরো জানান, তাদের ছেলে ডা. ইকবাল আহমেদ ৩৯ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। প্রথম কর্মস্থল নীলফামারী জেলার ডিমলা স্বাস্থ্য কেন্দ্রে আগামী বৃহস্পতিবার যোগ দেবার কথা তার। কথা ছিলো, মা বাবাসহ সন্তানের সঙ্গে যাবেন। কিন্তু একটি দুর্ঘটনা তছনছ করে দিল সেই স্বপ্নকে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া মোটরসাইকেলকে চালককে আটকের চেষ্টা চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম