আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: December 10, 2019, 1:08 pm
ভোলাবাসীর স্বপ্নের “গ্রীনলাইন” ওয়াটার বাস সার্ভিসের উদ্বোধন
ভোলা সংবাদদাতা।। অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা-ঢাকা রুটে যাত্রা শুরু করলো 'গ্রীনলাইন' ওয়াটার বাস।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা সদর ঘাটে উদ্বোধন শেষে গ্রীন লাইন ভলভো ওয়াটার বাসটি ঢাকা থেকে ছেড়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর সাড়ে ১২টায় ভোলার ইলিশা ঘাটে পৌঁছে। এর মধ্য দিয়ে ভোলাবাসীর দিনের আলোতে ঢাকা যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিলো।

এদিকে গ্রীন লাইন ওয়াটার বাস ইলিশা ঘাটে এসে পৌঁছলে উৎসুক জনতা কর্তৃপক্ষকে স্বাগত জানান।

অত্যাধুনিক ওয়াটার বাসটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। প্রায় ৬ শতাধিক যাত্রী দৈনিক যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন গ্রীন লাইন কর্তৃপক্ষ। এর বিজনেস ক্লাসে জনপ্রতি ভাড়া ১ হাজার টাকা ও ইকোনিম ক্লাসে ৭০০ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে।

ভোলা/রিফাত/শোয়েব
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম