আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 7:53 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 1:25 pm
নেত্রকোনায় জয়িতাদের মাঝে সনদ বিতরণ ও তৃতীয় লিংগের মানুষের মাঝে কম্বল বিতরণ
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা জেলার মদন উপজেলায় জয়িতাদের মাঝে সম্মাননা বিতরণ ও তৃতীয় লিঙ্গের সংগঠন স্বপ্নের ছোঁয়া গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মদন উপজেলা পরিষদের মিলনায়াতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার ক্যাটাগরিতে জয়িতা নির্বাচন করে সমাজে উন্নয়নের জন্য তৃতীয় লিংগের অনন্যা হিজরাকে জয়িতা সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রমিজুল হাসান ও আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে তৃতীয় লিংগের সংগঠন ‘স্বপ্নের ছোঁয়া’ গরীব অসহায় ৩০জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে।

নেত্রকোনা/রিফাত/ইকবাল
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম