আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 6:56 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 6:12 pm
মেহেরপুরে জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরে জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১০ ডিসেম্বর)  সকাল সাড়ে ৯টার দিকে একটি র‌্যালি বের হরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের নেতৃত্বে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন চত্বরে “মানবাধিকার সুরক্ষায় অভিযাত্রা” শীর্ষক এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা একেএস শফিউল আযম, সহকারী কমিশনার সুজন দাস, মিথিলা দাস, ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম