আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 6:56 am || প্রকাশের তারিখ: December 10, 2019, 6:28 pm
মেহেরপুরে খাদ্যে ভেজাল রোধে ও নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরে খাদ্যে ভেজাল রোধে ভোক্তা অধিকার আইনের প্রয়োগ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চিতকরণ অধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল দশটার দিকে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, লতিফুন নেছা লতা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষনে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর প্রয়োগ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর গুরুত্ব বিষয় নিয়ে উল্লেখ্যযোগ্য ধারাসমূহ নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর গঠন, কর্মপরিধি এবং ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। ফরমালিন, ইথিলিন, কার্বাইড ইত্যাদি রাসায়নিক দ্রব্য মিশ্রণে ক্ষতিকর প্রভাব ও ইহা রোধ করার উপায় এবং সুরক্ষা সুস্বাস্থ্য রক্ষার গুরুত্ব বিষয়ে তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম