প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 6:28 pm || প্রকাশের তারিখ: December 11, 2019, 5:16 pm
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া ট্রলারঘাট থেকে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে খালিয়াজুড়ি থানা পুলিশ।
নেত্রকোনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় এএসআই হরিপদ পালের নের্তৃত্বে খালিয়াজুরী থানা পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে লেপসিয়া লঞ্চঘাট হতে ০৫(পাঁচ) পিছ ইয়াবাসহ মাহবুব আলম ওরফে তাপস (৪৬) এবং গাঁজাসহ শাহিদ মিয়া(৫২) কে গ্রেফতার করা হয়। পরে উভয়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা রুজু করিয়া ০২ (দুই) জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারে মাহবুব ও তাপস দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।